ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী সরকার
মা হওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের দুটি ছবি শেয়ার করতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘর।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২:৩২